এলোমেলো ছায়ানট পড়ন্ত বিকেলে, আমার ছায়ানটে এসো, বসো, ইচ্ছে তোমার তরে। যদি সূর্য বারংবার আসে ফিরে, সাথে অগ্নি ঝরা রশ্মি নিয়ে। তুমি থেকো, বিরামকাল খুঁজে নিও, আমার ছায়ানটে। ছায়ানটের বৃক্ষরাজি রবে হয়ে তোমাতে, ভালোবাসবো, পাশে রাখবো যতক্ষণ রক্তের প্রবাহ আছে আমাতে। এ বৃক্ষ সহ্য করবে না বিরূৎ গুল্মে অন্বয় সর্বকালই ইহা রবে বটবৃক্ষেরই ন্যায়। যদি আসে উড়ে কালবর্ষার অতন্দ্র ঝড়ো হাওয়া, রাখবো জুড়ে আড়ালে মোর, একটুও ছুঁতে দিবো না।। তিলক, চারু কুন্তল, গেরুয়া বসনে নিমন্ত্রণ রাখিও মোর অনিমেষ চেয়ে রবো,সেই মুহূর্ত অমর।। এসো তুমি, বারংবার পাবে আমাকে। এসো একদিন সময় করে আমার ছায়ানটে। -------আদনান