"ছায়ানট"
পরন্ত বিকেলে, আমার ছায়ানটে
এসো, বসো, ইচ্ছে তোমার তরে।
যদি সূর্য বারংবার আসে ফিরে, সাথে অগ্নি ঝরা রশ্মি নিয়ে।
তুমি থেকো, বিরামকাল খুঁজে নিও, আমার ছায়ানটে।
এ বৃক্ষ রবে হয়ে তোমাতে,
ভালোবাসবো, পাশে রাখবো
যতক্ষণ রক্তের প্রবাহ রবে আমাতে। এ বৃক্ষ কখনো হবে না খর্জুর বৃক্ষের প্রায়,
সর্বকালই এ বৃক্ষ রবে বটবৃক্ষের ন্যায়। যদি আসে অতন্দ্র ঝড়ো বর্ষা ,
আড়ালে রাখবো মোর বাকল জুড়ে।
ছুঁতে দিবো না একটুওখানি ঝড়ো কুন্তল। ভালবাসবো, পাশে রাখবো। তুমি এসো বারংবার,
ভালোবাসবো হৃদয় উজাড় করে। তুমি এসো আমার ছায়ানটে। -------আদনান

Comments
Post a Comment