মাঝে মাঝে মেঘ ভেঙ্গে আসা রাতের বৃষ্টি’কে প্রচন্ড গালি দিতে ইচ্ছে করে। বলতে ইচ্ছে করে আসিস না এই বসুন্ধরার খোলা রাস্তাতে। ভিজিয়ে দিস না ফুটপাতে ঘুমিয়ে থাকা প্রাণী গুলোকে।
কোনো বাবাকে কখনো কাঁদতে দেখিনি কিন্তু শতাধিক বাবাকে দেখেছি হসপিটালের বাইরে খোলা আকাশের নিচে আধোঘুম অবস্থায় রাত পার করতে। দেখেছি ধুধু রাতের গগনতলে হটাৎ সহধর্মীনিকে ফোন করে বলতে, বাবু কেমন আছে?
দুধ খেতে পারছে? এখনো কি কান্না করছে? বাবু কি ঘুমিয়েছে?
আবার দেখেছি ঐ বাবাকে সূর্য ওঠার আগেই বাচ্চার ঔষুধ কিনতে, খাবার
কিনতে। ডাক্তার রিপোর্ট দেখে কি বলে সেটা জানার জন্য অপেক্ষা করতে।
কখনো দেখিনি বাবাটা একবারো চোখ মুছতে, দেখেছি ডাক্তারের পরামর্শ
শুনে সন্তানকে বুকে টেনে কিছুই হবে না বাবুর, বলেই সহধর্মীনির কাছে বাচ্চাটাকে
দিতে দিতে বলে তারাতারি ফিরে আসবো, সাবধানে থেকো, কিছু লাগলে সাথে সাথে ফোন দিয়ো।
বলেই দ্রুতবেগে অফিসে চলে যেতে দেখেছি বারংবার।
আবারো এই বাবাকেই দেখেছি একটা মাদুর হাতে করে আসতে, বালিশ ছাড়া
খোলা আকাশের নিচে আধোঘুম অবস্থায় রাত পার করতে। তবুবো কাঁদেনি কোন বাবা, হয়তো কোন বাবাকে
কাঁদতে হয়না। হয়তো সব বাবাকে হতে হয় অনেক কঠিন।
----- আদনান সুমন
----- আদনান সুমন


Comments
Post a Comment